1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮ - জাগ্রত খবর - jagrata Khobor
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:০৬|

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়েছেন
সিলেট প্রতিনিধি::সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী মারা যান। ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু। আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com