1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১ বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ

সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়েছেন
সিলেট ব্যুরো::কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর মরদেহ সিলেটে কফিনবন্দি হয়ে পৌঁছায়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সকালে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়।মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌণে সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। নিহতদের স্বজনরা আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কফিনগুলো বের হয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন তারা।বিমানবন্দরে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে মৃতদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসময় তাদের হাতে চেকও তুলে দেওয়া হয়।বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো রওয়ানা দেয় কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।নিহতরা হলেন, ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com