সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে বরগুনায় নৌবাহিনী প্রধানের মাঠপর্যায়ের পরিদর্শন
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
২১৭
বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বরগুনা পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১৬টি সংসদীয় আসনে ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে। এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান বরগুনায় বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, বরগুনার জেলা প্রশাসক, ডিআইজি বরিশাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপপরিচালক স্থানীয় সরকার বরগুনা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, সেনাবাহিনী, র্যাব, আনসার, বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন। এছাড়াও, পরিদর্শনকালে তিনি নৌবাহিনী কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করার জন্য ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়নের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক বোটের ব্যবস্থা রয়েছে। নির্বাচনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের যে কোনো তৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।এ লক্ষ্যে পর্যাপ্তসংখ্যক ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযানের পাশাপাশি নৌবাহিনী নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনা করছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স এবং সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত নৌবাহিনী।দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধ পরিকর।