1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৫১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭০ বার পড়েছেন
বিশেষ প্রতিনিধি::হামের প্রাদুর্ভাবের মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের খোলা জায়গায় চালু হচ্ছে ২০ বেডের একটি ‘ফিল্ড হাসপাতাল’।সোমবার বিকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল।পরিচালক বলেন, গতকাল রবিবার রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না হয়। ভেতরে ২০টি বেড দেওয়া আছে। এছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। সেইসঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com