1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হালদা নদীকে হেরিটেজ ঘোষণার গেজেট সংশোধন করা হবে : মৎস্য উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

হালদা নদীকে হেরিটেজ ঘোষণার গেজেট সংশোধন করা হবে : মৎস্য উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::মিঠাপানির মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে হেরিটেজ ঘোষণা করে চার বছর আগে প্রকাশিত গেজেটটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, তামাক চাষ ও নদী দূষণ বন্ধে এই গেজেট সংশোধন অত্যন্ত জরুরি।মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘হালদা নদী মৎস্য হেরিটেজ বাস্তবায়ন তদারকি কমিটির ১৫তম সভায় উপদেষ্টা এ কথা বলেন। সভায় হালদা নদীর সমস্যা, সম্ভাবনা ও সমাধানের প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মো. মনজুরুল কিবরীয়া।চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, হালদা নদীর উন্নয়নমূলক অনেক কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে গেজেটের কিছু ত্রুটির কারণে। সেগুলো পরিবর্তন করতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বর্তমান সরকারের মেয়াদেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, গেজেট সংশোধনের মাধ্যমে তামাক চাষ ও নদী দূষণ বন্ধ করা হবে। তামাক চাষ হালদা নদীর তীরবর্তী ভূমির উর্বরতা নষ্ট করছে এবং জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি তৈরি করছে। তবে তামাক চাষ বন্ধ করতে হলে কৃষকদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।সভায় ড. মনজুরুল কিবরীয়া বলেন, ২০২০ সালের ২১ ডিসেম্বর হালদা নদীকে হেরিটেজ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু তাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে—যেমন, অববাহিকায় তামাক চাষ নিষিদ্ধের সুপারিশটি অন্তর্ভুক্ত হয়নি। এসব ত্রুটি সংশোধনের সিদ্ধান্ত আজকের সভায় নেওয়া হয়েছে এবং মাননীয় উপদেষ্টা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com