1. admin@jagratakhobor.com : admin-ferdous :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

২৬ জানুয়ারি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৬ জানুয়ারি বরিশালে আসছেন। ওই দিন দুপুরে নগরের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। তিনি বলেন, গত বুধবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যানের বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।দলীয় সূত্র জানায়, ২৬ জানুয়ারি বেলা ২টায় নগরের বান্দ রোডের ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। আগামী রোববার নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করেছে বরিশাল বিভাগীয় বিএনপি। তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন।তারেক রহমানের সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা।বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আগামী ২৬ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com