তিনি আরও বলেন, ইনসাফ ভিত্তীক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখে ইসলামী ছাত্র শিবির। এজন্য সকল শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে দেশকে এগিয়ে নিতে ছাত্র-শিবিরে আসার আহবান জানান তিনি। এছাড়া সাগরদী মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রশিবির বলে জানিয়েছেন ভিপি সাদিক।
সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুর্যসেন হলের ভিপি আজিজুল হক, কার্য-নির্বাহী পরিষদের সদস্য রায়হান উদ্দিন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিন অফিসের সম্পাদক কামরুল আহসান হাসান, সাগরদী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, শিক্ষক আবুল কালামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।






