1. admin@jagratakhobor.com : admin-ferdous :
না.গঞ্জে হাসিনা-কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৫৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

না.গঞ্জে হাসিনা-কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়েছেন

নারায়নগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই সাথে মামলায় অভিযুক্ত দুইজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসাইন এ চার্জশিট দাখিল করেন।এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় ১২ জনকে আসামি করেছিলেন।চার্জশিটে অভিযুক্তরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার দশতলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যান। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী ও শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়।তিনি আরও বলেন, এ মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়। সেই সঙ্গে তদন্ত শেষে মামলায় উল্লেখিত ১২ জনসহ দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছে এবং বাকিরা পলাতক রয়েছেন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com