1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মামলার আসামি আ. লীগ কর্মী গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:০৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে মামলার আসামি আ. লীগ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের উজিরপুরে মো. শওকত বালী শাওন (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় শুক্রবার (৮ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ।গ্রেপ্তার শওকত বালী উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত নুর হোসেন বালীর ছেলে। তিনি উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল অনুসারী।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজনীতি বিষয় নিয়ে শওকত বালী শাওনের সঙ্গে সাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শওকত বালী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাস ভিডিও করে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। পরে বিষয়টি উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে তারা শওকত বালীকে গ্রেপ্তার করেছে।উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি শওকত বালীমামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com