1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম হিসেবে অভিহিত করে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করা হয়।শুক্রবার জানা গেছে, বাংলাভাষী মুসলিমদের ওপর যে সহিংসতা ভারতে চলছে এটি তার সর্বশেষ ঘটনা।ওই ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর বলে জানা গেছে। ৩২ বছর বয়সী মঞ্জুরকে অন্ধ্রপ্রদেশের কোমারোলুতে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে।মঞ্জুরের বাড়ি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে অবস্থিত। তিনি অন্ধ্রপ্রদেশে এক যুগের বেশি সময় ধরে জরির কাজ করতেন। দীর্ঘসময় ধরে সেখানে থাকায় স্থানীয় মানুষজন তাকে চিনতেন। কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে সেখান থেকে চলে যেতে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদীরা।মঞ্জুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করে। তার স্ত্রী জানিয়েছেন, তাকে গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা ৬ হাজার রুপি যোগাড়ও করেন। কিন্তু বুধবার জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে।যেসব উগ্রবাদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা চেয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com