1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: প্রধান আসামি কারাগারে - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:২২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: প্রধান আসামি কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির সত্যতা নিশ্চিত করেন।আসামি হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আলম সিকদারের ছেলে।মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানিতে অংশ নেন। তিনি ছাড়াও ভোলা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হাসনাইন শাহও শুনানিতে অংশ নেন।মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন জানান, তিনি গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান। এ সময় মামলার প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে। ঘটনার পরদিন ২৯ নভেম্বর হারুনকে প্রধান আসামি করে এবং লাভুকে ২ নম্বর আসামি করে অজ্ঞাত আরও অন্তত ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।ওই মামলায় প্রধান আসামি মো. হারুন রোববার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক আবু সালেম মো. নোমান হারুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com