1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:৩৮|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন সাহেবের হাট বাজারে সৈকত মেডিকেল হলের মালিক সন্তষ চন্দ্র বেপারি নামের একজন ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় মোঃ মালেক (৬২) নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।কর্তব্যরত চিকিৎসক স্বজনদের অবহিত করে বলেন ভুল এন্টিবায়োটিক প্রয়োগ ও সুই ইঞ্জেক্ট করায় রোগীর কিডনির মারাত্মক ক্ষতি হয়েছে ।আর দুই একটা ইনজেকশন দিলে রুগীকে বাচানো সম্ভব হতোনা হয়তো , আমরা তাকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি,দোয়া করেন আল্লাহ কাছে তাকে যেনো সুস্থ করেন এবং এই রকম ভুয়া ঔষধ বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন ।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩/৭/২০২৬ সাহেবের হাট বাজারের কলবাড়ি রোডের অভিযুক্ত সন্তোষ চন্দ্র বেপারির ফার্মেসিতে সামান্য অসুস্থতা নিয়ে যান স্থানীয় বাসিন্দা মালেক।ফার্মেসির দায়িত্বে থাকা ফার্মাসিস্ট নিজেই চিকিৎসকের ভূমিকা নিয়ে রোগীকে একটি কড়া অ্যান্টিবায়োটিক ঔষধ মুখে খেতে দেন পরে ইনজেকশন (সুই) পুশ করেন।ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মালেকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। মালেক বলেন ডাক্তার সাহেব আমার শরীরে খুবই জ্বালা যন্ত্রনা হচ্ছে, আপনি কি ঔষধ দিলেন অভিযুক্ত সন্তোষ বলেন ইকটু কড়া ডোজ দিয়েছি ঔষধ কাজ করা শুরু করেছে কোনো সমস্যা হবেনা বাকি ইনজেকশন প্রতিদিন আমার কাছে এসে নিয়ে জাবেন এবং এন্টিবায়োটিক ডোজ আমি যেই ভাবে প্রেসক্রিপশন করে দিয়েছি সেই অনুযায়ী নিয়মিত ক্ষাইতে হবে,, ভুক্তভোগীরা আক্ষেপ করে আরো বলেন সারারাত অনেক কষ্ট করে পার করার পরের দিন আবার ও সন্তোষের ফার্মাসিতে এসে তার সমস্যার কথা বলেন তিনি আবার ও তাকে ইনজেকশন পুশ করেন সাথে সাথে তিনি তীব্র বুক ও পেট ব্যথা শ্বাসকষ্টসহ নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ায় ছটফট করতে থাকেন।অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে অবিলম্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানান,
কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফার্মাসিস্ট অবৈধভাবে এই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন দিয়েছেন। এই ভুল চিকিৎসার কারণে মালেকের জীবন এখন সংকটাপন্ন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ফার্মাসিস্টের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উক্ত বিষয়ে ফার্মাসিস্ট সন্তোষ এর কাছে জানতে চাওয়া হয় আপনি নিজে এমবিবিএস ডাক্তার না হওয়া সত্ত্বেও প্রেসক্রিপশন নিজে করার বিধান আছে কিনা এবং এন্টিবায়োটিক ডোজ বা ইনজেকশন প্রয়োগ করতে পারেন কিনা এই বিষয়ে কোনো সদত্বর না দিয়ে তিনি ঘটনাস্থান থেকে শটকে পড়েন।এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উক্ত ফার্মাসিস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঔষধ প্রশাসন বলেন সৈকত মেডিকেল হলের মালিক সন্তোষ চন্দ্র বেপারির বিরুদ্ধে অভিযোগ মৌখিক ভাবে শুনতে পেয়েছি তিনি জদি প্রেসক্রিপশন করেন এন্টিবায়োটিক এবং ইনজেকশন পুস করার কোনো ডকুমেন্ট থাকে তাহলে তার লাইসেন্স বাতিল সহো দোকান সিলগালা করার বিধান রয়েছে বলে অবহিত করেন।এলাকার সচেতন মহল বলেন বাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ফার্মেসিগুলোতে বেশি মুনাফার লোভে ঔষধ বিক্রির প্রতিযোগিতা চলে বুঝেনা বুঝে চিকিৎসকের অনুপস্থিতিতে এভাবে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন দেওয়ার ওপর প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com