1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়েছেন
চট্রগ্রাম প্রতিনিধি::চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে বুধবার সকালে সুপার প্রপার্টিজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৮ থেকে ১০টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে পালিয়ে গেলেও রাত পর্যন্ত কাউকে আটক করা যায়নি।ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পুলিশকে জানিয়েছেন, ১৫ দিন আগে বিদেশি একটি নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। এ সময় তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই টাকা না দেওয়ায় প্রকাশ্যে এমন গুলির ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি।এদিকে, ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরের ইটভাটা, আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে তিনজন করে ছয় মুখোশধারী যুবক ঘটনাস্থলে আসে। তিনজনের হাতে ছিল পিস্তল। এর মধ্যে চারজন বাড়ির আঙিনায় ঢোকে। তিনজন বাড়ি লক্ষ্য করে টানা ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে। এরপর পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রধারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।হাটহাজারী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল কাউসার বলেন, ঘটনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তাঁর বড় ভাই আবুল কালাম বলেন, ঘটনার সময় ঘরে কেউ ছিল না। বাসার সবাই ওমরাহ করতে সৌদি আরবে গেছেন।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকায় আতঙ্ক ছড়াতেই কয়েকজন মুখোশ পরা দুর্বৃত্ত এ ঘটনা ঘটাতে পারে। কেননা তারা যখন গুলি ছোড়ে, তখন ওই বাসায় কেউ ছিল না। ব্যবসায়ী জাহাঙ্গীরও তখন ঘরে ছিলেন না। তাহলে কেন তারা ফাঁকা ঘরে গুলি চালিয়ে দ্রুত সেখান থেকে সটকে গেলেন?

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com