1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

উজিরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

মোঃ সোহাগ হাওলাদার:: বরিশালের উজিরপুর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায়, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন জমায়াত ইসলামীর সেক্রেটারী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির, বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াত ইসলামীর ধর্ম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কাওছার হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার, সহ শতশত নেতা কর্মীবৃন্দ। উজিরপুর ডাকবাংলো থেকে মিছল শুরু করে ইচলাদী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়। অন্যদিকে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলমের স়ভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল হক, উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ ডিএম আল-আমিন, ইচলাদী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের পরে মিছিল নিয়ে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের সামনে শেষ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com