1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ী খুন - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৩৮|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ী খুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়েছেন
কুষ্টিয়া প্রতিনিধি::প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় জনি ইসলাম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ের ঘটনায় দু’পক্ষের মধ্যে দির্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জনি জামালপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তবে নিহত জনি সীমান্ত এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ গুরুতর অপরাধের অভিযোগে অর্ধডজন মামলা রয়েছে দৌলতপুর থানায়।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। দৌলতপুরের চাঞ্চল্যকর মোহন হত্যার প্রধান আসামি তিনি। এ কারণে প্রতিপক্ষের সাথে হত্যা ও মাদক সংক্রান্ত বিরোধ চলছিল।শনিবার দুপুরে জামালপুর এলাকায় জনির উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লালু ও সোহানের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।এলাকাবাসী এসে জনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। শনিবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাকারবারের সাথে জড়িত। তিনি ভারতে পালিয়ে ছিলেন অনেকদিন। গত বছর জনির নেতৃত্বে সীমান্ত এলাকায় মোহন নামে একজনকে হত্যা করা হয়।জনি ওই মামলার প্রধান আসামি। সীমান্তে নানা অপরাধের সাথেও জড়িত ছিলেন জনি। স্থানীয়দের ধারণা, মোহন হত্যাসহ মাদক কারবার সংক্রান্ত বিরোধেই প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহত জনি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। মাদক ও হত্যা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারইা করা হচ্ছে।জানান, এ ঘটনায় এখনও কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহই করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com