1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খালেদা জিয়ার সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

খালেদা জিয়ার সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
জাগ্রত খবর::বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলেও জানা গেছে।  মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই তাকে দেখে ফিরে আসেন।পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ম্যাডামের অবস্থায় উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবিএম আব্দুস সাত্তার আরও জানান, ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com