1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি::  গলাচিপার আমখোলা ইউনিয়নের দড়িবাহের চরের আবাসনে শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের আনোয়ার হাওলাদারের ছেলে নাঈমুলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘর মালিক নাঈমুল দাবি করেন তার ঘরে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা সম্পর্কে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের পর বিস্তারিত বলা সম্ভব হবে। নাঈমুলের প্রতিবেশী আরিফ হাওলাদার বলেন, গভীর রাতে নাঈমুলের ডাকচিৎকারে আমরা ঘুম থেকে উঠে দেখি ঘরে আগুন জলছে।আমরা এলাকার লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ফ্রিজ, হোন্ডাসহ সব মালামাল পুড়ে গেছে। নাইমুল বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থক। নির্বাচনে প্রতিপক্ষরা আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, আগুনের খবর পেয়ে সকালে আমি ঘটনাস্থলে যাই। আগুনের ঘটনায় যাদের দায়ী করা হয় তারা এ ঘটনার সাথে জড়িত না। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, আমরা সতর্কতার সাথে ঘটনার অনুসন্ধান করছি। আশাকরি অল্প সময়ের মধ্যেই মূল রহস্য উন্মোচন করতে পারবো। তদন্তের পর আমরা বিস্তারিত জানাবো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com