1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৃহবধূর সাথে অনৈতিক অবস্থায় জামায়াত নেতা কট ! দল থেকে বিহস্কার - জাগ্রত খবর - jagrata Khobor
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৮|

গৃহবধূর সাথে অনৈতিক অবস্থায় জামায়াত নেতা কট ! দল থেকে বিহস্কার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) চুনারুঘাট উপজেলা জামায়াতের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় সজলকে আটক করেন ওই নারীর স্বামী। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে এর সত্যতা পান।চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com