1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গোপালগঞ্জের হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

গোপালগঞ্জের হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি::গোপালগঞ্জ শহরের একটি হোটেল থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের জিমি হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আলহাম মিয়ার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামে। তিনি ইউছুব মোল্যার ছেলে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আলহাম মিয়া ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জিমি হোটেলে ওঠেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলকর্মীরা ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাননি। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।ওসি জানান, কক্ষ থেকে কয়েকটি আইডি কার্ড ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com