1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:৩০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন। খবর বিবিসি।বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এই ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে ‘উধাও’ হয়ে গেছে। হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ আরও কয়েকজন হলেন- দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি ঘানার রাষ্ট্রপতি ডজস ড্রামানি ,মাহামা এবং সরকারের পক্ষ থেকে দেশের সেবায় নিবেদিত ব্যক্তিদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com