1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়েছেন
ঝিনাইদহ প্রতিনিধি::ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রæতহামী ধানবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক মারাত্বক আহত হন।খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষণে চালক তুফান মারা যান।শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। এরপর আহতদের হাসপাতালে পাঠানো হয়।  প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে উদ্ধার করা হয়। কিন্তু তিনি তখন মৃত ছিলেন।আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com