1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেন।ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় উন্মুক্ত করা হবে।তার ভাষ্য, প্রণালি চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম ও নীতিমালা গ্রহণ করতে হবে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা কোনোভাবেই ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করতে পারবে না।আক্রমি-নিয়ার এই বক্তব্যের আগে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে।সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য যে সামরিক হুমকি সৃষ্টি করা হচ্ছিল, সেই সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করা হয়েছে।বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর সেই সমঝোতার ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com