1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তথ্যের অভাবে ঠেকানো যাচ্ছে না আসামিদের বিদেশে পলায়ন - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

তথ্যের অভাবে ঠেকানো যাচ্ছে না আসামিদের বিদেশে পলায়ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
জাগ্রত খবর::গত বছর চলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছে, পর্যাপ্ত তথ্যের অভাবে সেসব মামলার আসামিদের বিদেশে পলায়ন ঠেকাতে পারছে না ইমিগ্রেশন পুলিশ। সন্দেহভাজন আসামিদের ক্ষেত্রেও একই দশা। এমন প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী আন্দোলনকালের মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিদেশ গমন রোধে পুলিশ সদর দপ্তর থেকে গত ১১ সেপ্টেম্বর পুলিশের সব ইউনিটের কাছে বিশেষ লিখিত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বিদেশ গমন রোধের চিঠিতে সংশ্লিষ্ট আসামি ও ব্যক্তির পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর সংযুক্ত করতে বলা হয়েছে।পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রুজুকৃত মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের বিদেশ গমন রোধের চিঠি দিয়ে থাকে ইমিগ্রেশন পুলিশকে। কিন্তু বেশিরভাগ চিঠিতে সংশ্লিষ্ট আসামির পাসপোর্ট নম্বর ও এনআইডি নম্বর থাকে না। ফলে ইমিগ্রেশন পুলিশ এসব আসামির বিদেশযাত্রা ঠেকাতে পারছে না। বিশেষ করে, সমাজে যাদের পরিচিতি কম, তাদের ইমিগ্রেশন পুলিশও চেনে না। এ সুযোগে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, পর্যাপ্ত তথ্যের অভাবে আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার দায় এসে পড়ছে ইমিগ্রেশন পুলিশের ওপর। যে কারণে ইমিগ্রেশন পুলিশ থেকে অনুরোধ করা হয়েছে, বিদেশযাত্রা ঠেকানোর চিঠিতে যেন তদন্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট আসামি ও সন্দেহভাজন ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি নম্বর সংযুক্ত করেন। এ ছাড়া বিদেশযাত্রার নিষেধাজ্ঞার চিঠিতে আদালতের আদেশের কপি সংযুক্ত করারও অনুরোধ করেছে ইমিগ্রেশন পুলিশ। এ ব্যাপারে স্পেশাল ব্রাঞ্চ থেকে পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়।জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৭৫টি মামলা রুজু করা হয়। এর মধ্যে হত্যা মামলা রুজু হয়েছে ৭৭০টি। ইতোমধ্যে মোট ৫৭টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এগুলোর মধ্যে ১৮টি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এতে মোট আসামি ১ হাজার ৯৪১ জন। অন্যদিকে অন্যান্য ধারার ৩৯টি মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। এতে মোট আসামি ২ হাজার ২৮৩ জন।ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ক্ষমতাচ্যুত এ সরকারের মন্ত্রী, এমপি ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃস্থানীয়রা দেশ ছেড়ে পালান। শুধু তাই নয়। সিটি করপোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ীসহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের অধিকাংশই আবার চোরাই পথে ভারতে ঢোকেন। এরপর সেখান থেকে পালান অন্য দেশে। কেউ কেউ ভারতে থেকে যান। এদিকে পলাতকদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। কিন্তু অধিকাংশ মামলাতেই আসামিদের পাসপোর্ট ও এনআইডি নম্বর নেই। আবার তদন্ত কর্মকর্তারাও আসামিদের বিদেশযাত্রা ঠেকানোর চিঠিতে পাসপোর্ট ও এনআইডি নম্বর যুক্ত না করায় দেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে তাদের বিদেশ গমন ঠেকানো কঠিন হয়ে পড়ে।ইমিগ্রেশন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, যেসব আসামি পরিচিত ব্যক্তি নন, পাসপোর্ট ও এনআইডি নম্বর ছাড়া তাদের বিদেশযাত্রা ঠেকানো অনেকটাই দুরূহ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com