1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারাগঞ্জে এক রাতে তিন বাড়িতে ৪ গরু চুরি - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:১৮|

তারাগঞ্জে এক রাতে তিন বাড়িতে ৪ গরু চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়েছেন
জাগ্রত খবর::রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামে এক রাতে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে এ গরু চুরির ঘটনা ঘটে।ময়েজ উদ্দিনের ছেলে ছফির উদ্দিন প্রামাণিক (নিন্দালু) এর বাড়ি থেকে একটি গাভী ও একটি বাছুর, কবির উদ্দিন প্রামাণিকের (সাবেক মেম্বার) ছেলে মিঠু মিয়ার বাড়ি থেকে একটি গাভী এবং ট্যাপরা মাহমুদের ছেলে আব্দুস সামাদের বাড়ি থেকে একটি গাভী চুরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল গভীর রাতে তিনটি বাড়িতে মোট ৪ গরু চুরি করে নিয়ে যায়।চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com