এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনার পর বেশ কিছুক্ষণ হতাহতরা বিলের টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু জানান, বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে তারা পলিথিনে ঘেরা চৌকির মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্গম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

