1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: প্রেস সচিব - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: প্রেস সচিব

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।তিনি জানান, তারেক রহমানের বক্তব্যে বলা হয় যে দেশে ফেরার সিদ্ধান্ত এখন তাঁর একক নিয়ন্ত্রণে নেই এবং সুযোগও অবারিত নয়। এ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব স্পষ্ট জানান যে, সরকারের তরফ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এর আগেই তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরার প্রসঙ্গে পোস্ট করেন। সেখানে তিনি বলেন, এ সংকটময় সময়ে মায়ের স্নেহস্পর্শ পেতে তাঁর গভীর আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতার কারণে দেশে ফেরা তাঁর একক সিদ্ধান্তে সম্ভব নয়। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তাঁর পরিবার আশাবাদী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com