1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানের বরিশালে আগমনী জনসভার তারিখ পরিবর্তন - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৫৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

তারেক রহমানের বরিশালে আগমনী জনসভার তারিখ পরিবর্তন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখের একদিন পর আগামী ২৭ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার নির্ধারিত স্থান বেলস পার্ক মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।তিনি বলেন, প্রায় দুই দশক পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বরিশালে আসছেন, যা বরিশালের রাজনীতিতে একটি বিশেষ গুরুত্ব বহন করে। তার আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিসহ দলের সব অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নেতাকর্মীদের নিয়ে জনসভার মাঠ পরিদর্শনে আসা হয়েছে।মজিবর রহমান সরোয়ার আরও বলেন, একজন দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা বজায় রাখতেই তারেক রহমান বরিশালে আসছেন। পূর্বে নির্ধারিত ২৬ জানুয়ারির পরিবর্তে এখন তার সফরসূচি নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি। তাকে স্বাগত জানাতে যুবক, ছাত্রসমাজসহ স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানো হচ্ছে। এ উপলক্ষে মিছিল, সভাসহ সার্বিক প্রস্তুতি চলছে বলে জানান তিনি।জনসভার মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার দলের চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com