1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তালতলীতে বিয়ের প্রলোভনে গৃহিণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ প্রধান সহকারীর হাতে জিম্মি বরিশাল কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল

তালতলীতে বিয়ের প্রলোভনে গৃহিণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন
তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহিণীকে (৩০) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শামীম গুলুমতাজ (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী পাঁচ-ছয় মাসের অন্তঃসত্ত্বা হলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগষ্ট) তালতলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তারকৃত শামীম গুলুমতাজ উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌ-পাড়া এলাকার সোনালী গুলুমতাজের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী কাজের প্রয়োজনে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে প্রতিবেশী মো. শামীম গুলমৃতাজ তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৩ মার্চ রাতে ভুক্তভোগী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত শামীম ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।পরে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু অভিযুক্ত শামীম বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভের সন্তান তার নয় বলে দাবি করে বিভিন্ন হুমকি প্রদান করে। পরে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা শেষে বিচার পেতে তালতলী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শামীম গুলুমতাজকে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী লিখিত এজাহার দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com