1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তীব্র খরায় বিপর্যস্ত উত্তর কোরিয়া, খাদ্য সংকটের আশঙ্কা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

তীব্র খরায় বিপর্যস্ত উত্তর কোরিয়া, খাদ্য সংকটের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::তীব্র খরার কারণে উত্তর কোরিয়ায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। এর ফলে দেশটিতে খাদ্য সংকটের আশঙ্কা আরও বেড়েছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, দেশজুড়ে ‘অস্বাভাবিক’ খরা দেখা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পরিস্থিতি আর দেখা যায়নি।এই পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের কৃষিশ্রমিকরা মৌসুমের শুরুর ফসল রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।কেসিএনএ জানিয়েছে, খরা মোকাবিলায় দেশের বিভিন্ন শহর ও জেলায় জলাধার ও সেচব্যবস্থার গেট মেরামত করা হচ্ছে। পাশাপাশি গম ও বার্লির মতো গুরুত্বপূর্ণ ফসলের খরা সহনশীলতা বাড়াতে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে।এছাড়া, দেশটির প্রধানমন্ত্রী পাক থে সং দক্ষিণ পিয়ংআন ও উত্তর হোয়াংহে প্রদেশের বিভিন্ন খামার পরিদর্শন করেছেন। তিনি খরার ক্ষতি কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সব ধরনের পানির উৎস চিহ্নিত করে কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন।তিনি জোর দিয়ে বলেন, এ বছরের ফসল উৎপাদন অনেকটাই নির্ভর করছে খরা মোকাবিলার ওপর।বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। চরম আবহাওয়া, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ এবং কৃষি উপকরণের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।জাতিসংঘের মানবাধিকার বিশেষ প্রতিনিধি এলিজাবেথ স্যালমন চলতি বছরের ফেব্রুয়ারিতে সতর্ক করেছিলেন, দেশটিতে খাদ্য সংকট একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, উত্তর কোরিয়ার লাখো মানুষ অপুষ্টিতে ভুগছে এবং খরা ও বন্যার মতো দুর্যোগে তারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া পরিস্থিতির মাত্রা ও ঘনত্ব বাড়ছে। গত বছর দক্ষিণ কোরিয়ার গ্যাংনেউং অঞ্চল খরার কবলে পড়ে এবং দেশটি রেকর্ড গরমের সম্মুখীন হয়। উত্তর ও দক্ষিণ—উভয় কোরিয়াতেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে উষ্ণ জুন মাস রেকর্ড করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com