1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ প্রধান সহকারীর হাতে জিম্মি বরিশাল কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল

দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। নিবন্ধিত দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামি দলসহ অনেক দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কোনো দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।এর আগে, গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com