1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে:আবুল খায়ের - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে:আবুল খায়ের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন

জাগ্রত নিউজ::দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।আজ রোজ সোমবার, বিকেলে, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চর গোপালপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বিজয়ের ৫৪ বছরে দেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে প্রত্যেকেই দুর্নীতি ও দুঃশাসনের সাথে জড়িত ছিল, আমরা দেখেছি বাংলাদেশেকে বিশ্বমঞ্চে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে।
এ দেশ থেকে ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০ টি পদ্মা সেতু হত।
তিনি আরো বলেন একটি পদ্মা সেতুরও বাজেট যদি বরিশাল বিভাগে দেয়া হতো তাহলে বরিশাল অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট চকচকে হতো কিন্তু দুঃখের বিষয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি আব্দুল গনি বেপারি, ইসলামী যুব আন্দোলনন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সুলাইমান হোসেন, চর গোপালপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com