1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দৃশ্যম কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা - জাগ্রত খবর - jagrata Khobor
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩৪|

দৃশ্যম কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন
ফেনী প্রতিনিধি::অজয় দেবগান অভিনীত জনপ্রিয় সিনেমা দৃশ্যম এর লোমহর্ষক দৃশ্য যেন বাস্তবে ফিরে এলো ফেনীতে। নিখোঁজের রহস্য ঘনীভূত হতে না হতেই নিজের বাড়ির নির্মাণাধীন কক্ষের মেঝে খুঁড়ে বালুর নিচ থেকে মিলল গৃহবধূর মরদেহ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে দিয়েছে আতঙ্ক আর বিস্ময়।ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন পশ্চিম জারকাছা এলাকায় মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহত রিনা বেগম (৪০) ওই এলাকার মানিক উদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন নিখোঁজ থাকার পর স্বজনদের সন্দেহ গিয়ে পড়ে বাড়ির একটি নির্মাণাধীন কক্ষের ওপর। কক্ষটির মেঝেতে নতুন করে ফেলা বালুর স্তূপ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে বালু সরাতেই বেরিয়ে আসে রিনা বেগমের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার পর নিহতের বড় ছেলে আরজু অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে তিনি ওই কক্ষে বালু খুঁড়তে দেখেছিলেন। তার দাবি, মায়ের শরীরে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এরপর প্রমাণ লোপাট করতে মরদেহ মেঝের নিচে বালুচাপা দেওয়া হয় যা দৃশ্যম সিনেমার ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com