1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে যুবকের বিষপান - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৩১|
শিরোনামঃ
বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নলছিটিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে যুবকের বিষপান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: বন্ধুর প্রতারণার অভিযোগ করে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি তার দুই ছেলেকে নিয়ে বিষপান করেছেন। ঝালকাঠি জেলা সদরের সুতালড়ির সীমান্তবর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাকিব হোসেন (৪০) নামে ওই ব্যক্তি নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে বিষপান করেন।ফেসবুক লাইভে সাগর নামে এক ব্যক্তিকে বন্ধু সম্বোধন তিনি রাকিব বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোন খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।এদিকে ঘটনা পর প্রতিবেশীরা দুই শিশু ছেলেসহ রাকিবকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠায়। তবে এ সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না।প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, ‘আমরা সন্ধ্যায় রাকিবের ঘরের মধ্যে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবীড় ও আবির এই তিনজনেই ছটফট করতেছে। বিষ’র গন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে ওরা তিনজনেই চিকিৎসাধীন।তিনি আরও বলেন, ‘ফেসবুক লাইভে রাকিব যে সাগরের নাম উল্লেখ করেছে সে নামে ওর ঘনিষ্ঠ এমন কাউকে চিনি না। সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সাথে চলাফেরা করতেও দেখিনি।এ ব্যাপারে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com