1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে রানাপাশা ইউনিয়ন বিএনপি অফিসের জমি দলের নামে ফেরত চায় তৃনমূল নেতাকর্মীরা - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:২৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

নলছিটিতে রানাপাশা ইউনিয়ন বিএনপি অফিসের জমি দলের নামে ফেরত চায় তৃনমূল নেতাকর্মীরা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::নলছিটির রানাপাশা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের জমি যারা নিজেদের নামে ছাবকবলা করে নিয়ে দোকানঘর স্টল নির্মাণ করে নিজেদের সম্পত্তি হিসেবে জাহির করে, তারা দলের জন্য কতটুকু ভ্যানগার্ড তা নলছিটির রানাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানেন এবং তা পদে পদে উপলব্ধি করে। বিএনপি কার্যালয়ের জমিদাতা খালেক মোল্লা জীবিত আছেন। তৎকালীন সংসদ সদস্য ইলেন ভুট্টো ও জীবিত।তৎকালীন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিব খলিফা মোতালেব মোল্লা যুবদল সভাপতি কুদ্দুস মোল্লা সাধারণ সম্পাদক শহীদ মোল্লা, সাবু সিকদার যুবদলের তৎকালীন সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন সহ অনেকেই রানাপাশা ইউনিয়ন বিএনপি’র অফিস আত্নসাতের রাজসাক্ষী। আমার কথা যদি কারো অবিশ্বাস হয় কিংবা প্রমাণ চান তাহলে তাদের সাথে কথা বলতে পারেন। সেদিন আমরা সবাই মিলে রানাপাশা ইউনিয়ন বিএনপির অফিসের জমি তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতি আমার শ্রদ্ধেয় ও প্রয়াত আব্দুর রশিদ মাস্টার সাহেব (আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন) কর্তৃক লিখে নেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছিলাম। বিএনপি কার্যালয়ের উক্ত জমিতে দোকান ঘর উত্তোলন করে জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলিবিদ্ধ ঢাকা মহানগর ছাত্রদল নেতা শামীম শিকদার কে হুমকিদাতা ফারুক মোল্লা প্রথমে নিজে কাপড়ের ব্যবসা করেছেন।বর্তমানে নাসির হাওলাদার ফার্মেসি এবং মাসুদ টেলিকম দোকান হিসাবে ভাড়া দিয়েছেন। তাও এক শতাংশ জমি ছাবকবলা নিয়ে দলীয় প্রভাবে দুই শতাংশ জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ জমিদাতাদের । দলীয় প্রভাব বিস্তারে সবকিছু হলেও বিএনপির অফিস হয়নি,, হয়েছে ব্যক্তিগত সম্পত্তি দোকান ঘর। আজ যদি রানাপাশা ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সংগঠনের সেই নিজস্ব অফিসটি থাকতো তাহলে ৫ আগস্টে পট পরিবর্তনের পর একজন বিএনপি’র নিবেদিত প্রাণ নিরীহ কর্মী খোকন সিকদারকে দোকান থেকে নামিয়ে দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হতো না। তিনি এখন নিরুদ্দেশ। কোথায় আছেন কিভাবে আছেন কেউ জানেন না। উক্ত দোকানটি আওয়ামী লীগ সভাপতি হামিদ মোল্লার মালিকানাধীন ছিল। তা দখল করে বিএনপির অফিস করতে হতো না। কেউ কেউ স্থানীয় বিএনপি ছাত্রদল যুবদলের নামে বড় বড় বুলি আওরান আপনাদের সকলের রাজনৈতিক ও পারিবারিক ইতিহাস অনেকেরই জানা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথাই বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com