1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোট আজ, আলোচনায় মামদানি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোট আজ, আলোচনায় মামদানি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ মঙ্গলবার (৪ নভেম্বর)।  যদিও নির্বাচনের আগাম ভোট আগেই শুরু হয়েছে।  ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।  নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন। মেয়র নির্বাচনের ভোটগ্রহণ চলবে  স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রশাসনিকভাবে ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বিভক্ত নিউইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে মেয়র নির্বাচন করে।ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন।  এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমর্থন ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়ার সমর্থন ২১ শতাংশ।অন্যদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। রিপাবলিকান কার্টিস স্লিওয়া আইনশৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত।এবার রেকর্ড ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ। ২০২১ সাল থেকে এখানে চালু হয়েছে ‘র‌্যাঙ্কড চয়েস ভোটিং’ ব্যবস্থা, যেখানে ভোটাররা সর্বোচ্চ পাঁচ প্রার্থীকে পছন্দক্রমে র‌্যাঙ্ক দেন। কোনো প্রার্থী সরাসরি ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে পুনর্গণনা করা হয়।সর্বশেষ জরিপে মামদানি এগিয়ে আছেন পাঁচ পয়েন্টে, তবে কুয়োমোর প্রার্থিতা ফলাফলকে অনিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি বেশি হলে নিউইয়র্ক সিটির রাজনীতিতে আজ প্রগতিশীল যুগের সূচনা হতে পারে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com