1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নোয়াখালীর দুই উপজেলায় ডাকাতি - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

নোয়াখালীর দুই উপজেলায় ডাকাতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৮১ বার পড়েছেন
নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল নগদ টাকা, সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। এই সময় ডাকাতরা নৈশ প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে মারধর করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জিএম সন্সের স্বত্তাধিকারী গোলাম জিলানী দিদার জানান, রাত চারটা থেকে পাঁচটার মধ্যে একদল সসস্ত্র ডাকাত ডাকাতি করে। ডাকাতা দল অস্ত্রের মুখে জিমি করে একজন নৈশ প্রহরী সহ তিনজনকে ও বেঁধে রাখে এবং মারধর করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ১০-১২ জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ টাকা ও সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com