1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ প্রধান সহকারীর হাতে জিম্মি বরিশাল কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল

পটুয়াখালীতে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীতে বরগুনা জেলার বিশেষ শাখা (ডিএসবি) পুলিশের এক সদস্য ও তার কারারক্ষী ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।এতে রামদা ও লোহার রডের আঘাতে ডিএসবি সদস্য শহিদুল ইসলাম গুরুতর আহত হন।গত শনিবার (১০ জানুয়ারি) পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে হামলাকারীরা প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য।আহত শহিদুল ইসলাম বরগুনা ডিএসবিতে কর্মরত এবং তার ছোট ভাই আনিছুর রহমান মনির বাংলাদেশ কারা অধিদপ্তরের একজন সদস্য।হামলাকারীরা তাদের পথরোধ করে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হন।স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুজনকেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com