1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলায় আহত ৬ - জাগ্রত খবর - jagrata Khobor
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৩|
শিরোনামঃ
অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের, কী ঘটবে তখন খুনি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড আত্মগোপন থেকে আওয়ামী লীগের সাবেক নারী এমপি পুলিশের খাচায় আবু সাঈদ হত্যায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের সাজা গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে ইউরোপযাত্রায় *ভূমধ্যসাগর*সাগরে* লাশ*ভাসানোর* নির্মম* কাহিনি যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলায় আহত ৬

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে চাচা শ্বশুরের পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত জামাই মো. দেলোয়ারকে (৪০) আটক করেছে পুলিশ। গুরুতর আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতরা হলেন- শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের চাচা শ্বশুরবাড়ির আত্মীয় ও একই এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দেলোয়ারের সঙ্গে চাচা শ্বশুরের পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে বক্তব্য দিলে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হঠাৎ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ও উদ্ধারকারী ইসমাইল গাজী জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই দেলোয়ার ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত একাই ছয়জনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com