1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪৮|

পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী- স্কটল্যান্ড প্রবাসী কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান এক মাস আগে ওই এলাকায় ৪৩ শতক জমি কেনেন। সম্প্রতি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার ওই জমি নিজের দাবি করে সেখানে ‘১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙান। এতে বাধা দিলে তিনি প্রবাসীর পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।ভুক্তভোগী কাজী বাহাদুর বলেন, তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন সরদার ও সাধারণ সম্পাদক এনামুল হককে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি সদর থানায়ও অভিযোগ করেছেন, কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি।অভিযুক্ত সিদ্দিকুর রহমান হাওলাদার দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তিনি বিএনপির অনুমতি ছাড়াই সেখানে কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমার বাবার কেনা জমি। দলীয় সাইনবোর্ড টাঙাতে অনুমতির দরকার হয় না।’

তবে কলাখালী ইউনিয়ন বিএনপির নেতারা সিদ্দিকুর রহমানকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে বলেন, তিনি অনুমতি ছাড়াই সাইনবোর্ড লাগিয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নামে সাইনবোর্ড টাঙিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা অগ্রহণযোগ্য। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযুক্তকে জমির কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। জমি দখলের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com