1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পীরগাছায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৩৯|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

পীরগাছায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়েছেন
রংপুর প্রতিনিধি::রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন করা হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এর পরে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেন।ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তার বাড়ি। তারা ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তার নিকটজনের কাছে প্রায় এক বছর ধরে আশ্রিত ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল বলেন, তাকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তার ওপর নির্যাতন শুরু করেন তারা দুজন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন বলেন, এ ঘটনার পর তিনি ওই গৃহবধূকে নিরাপদে থাকার জন্য নিকটজনের কাছে পাঠিয়ে দেন।ঘটনাস্থল রংপুর মেট্রোপলিটন থানা এলাকায় হওয়ায় মাহিগঞ্জ থানার ওসি কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ না করায় এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com