1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় নিখোঁজের দুদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরগুনায় নিখোঁজের দুদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনায় নিখোঁজের দুইদিন পর মো. শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমড়াঝুড়ি নামক এলাকার নিজ বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।নিহত শিপন হাওলাদার ওই এলাকার বাসিন্দা মো. সোহরাব হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারে সঙ্গে খাবার খেয়ে ঘর থেকে বের হন শিপন। এরপর গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও শিপনের কোনো সন্ধান পাননি। পরে আজ দুপুরের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিখোঁজ শিপনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, ঘটনাস্থলে পৌঁছে পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি শিপনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত শিপনের বাবা মো. সোহরাব হাওলাদার বলেন, আমি ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করি। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার ছেলেকে কে বা কারা মেরেছে আমি কিছুই জানি না।ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় পা বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে কেউ মেরে মরদেহ ফেলে গিয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com