
জাগ্রত ডেস্ক::টানা ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বরিশালের বিভিন্ন নিচু এলাকা। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। তবে এমন পরিস্থিতিতেও থেমে নেই বরিশালের মানবিক জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বৃষ্টির তোয়াক্কা না করে তিনি ছুটে যাচ্ছেন জলাবদ্ধ এলাকায়, খোঁজ নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের।বরিশালে মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে গত সোমবার থেকে টানা বর্ষণের কারনে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিটি কর্পোরেশনসহ জেলার নির্মাণ অঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যায়। গতকাল ৯ জুলাই বুধবার বিকালে কীর্তনখোলা নদীর পার ডিসি ঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।মঙ্গলবার সকাল থেকে নগরীর রুপাতলী, সাগরদী,কেডেসি,নবগ্রাম রোড, কাউনিয়া ও জিয়া সড়ক এলাকার বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ান তিনি। জেলা প্রশাসক নিজে পানির ভেতর হেঁটে দেখেছেন জনগণের অবস্থা, কথা বলেছেন অসহায় মানুষের সঙ্গে, দিয়েছেন তাৎক্ষণিক সহায়তার আশ্বাস।জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “যেখানে জনপ্রতিনিধিদের দেখা মেলে না, সেখানে আমাদের জেলা প্রশাসক নিজে পা ভিজিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন—এটাই আমাদের সাহস দিচ্ছে।বরিশালের ১০ উপজেলার সকল জনসাধারণ সচেতন করতে যাতে কারো কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।দেলোয়ার হোসেন জানান, “সরকারের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে আছি। দুর্যোগ যত বড়ই হোক, প্রশাসন সবার আগে থাকবে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায়। প্রত্যেকটি এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ছাতা মাথায় অথবা বৃষ্টিতে ভিজেও তিনি বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করছেন। তিনি ব্যক্তিগতভাবে বন্যার্তদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ বলছেন, দুর্যোগের সময় একজন সরকারি কর্মকর্তার এমন পাশে দাঁড়ানো তাদের সাহস জোগাচ্ছে।উল্লেখ্য, বরিশালে গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রশাসনিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে দেলোয়ার হোসেন আবারও প্রমাণ করলেন—প্রকৃত নেতৃত্ব দুর্যোগেই চেনা যায়।থেমে নেই বরিশালে চলমান ভারী বর্ষণ, আর এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও এক মুহূর্তের জন্যও বসে নেই মানবিক জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। অবিরাম বৃষ্টির মধ্যেই তিনি ছুটে চলেছেন জেলার নিম্ন অঞ্চলগুলোতে, দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিচ্ছেন।গত কয়েকদিন ধরে বরিশালে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নগরী ও জেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই দায়িত্ব পালনে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন দৃষ্টান্ত স্থাপন করছেন।সরেজমিনে দেখা গেছে, ছাতা মাথায় তিনি বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করছেন। তিনি ব্যক্তিগতভাবে পানি বন্ধি মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ বলছেন, দুর্যোগের সময় একজন সরকারি কর্মকর্তার এমন পাশে দাঁড়ানো তাদের সাহস জোগাচ্ছে।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নির্দেশে দুর্গত এলাকার জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।