1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৪১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকায় মেয়েকে বিয়ে না দেওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হিরন বেগম নামের এক গৃহবধূকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১১ টায় নিজ ঘরে ঢুকে হামলা করে এবং ভাঙচুর ও লুটপাট চালায়। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে হিরন বেগমের মেয়েকে প্রতিপক্ষরা জোরপূর্বক ভাবে বিয়ে করতে চেয়েছিল। তবে তাদের কাছে মেয়ে বিয়ে না দেওয়াই তারা দীর্ঘদিন যাবত মারধরের চেষ্টা চালিয়ে আসছিল হুমকি দিচ্ছিল। এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন ভুক্তভোগী বাসায় একা থাকায় প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম, রাহাত, রায়হান, রিমা সহ অজ্ঞাত ৪/৫ জন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ।প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com