1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশের নির্বাচন হয় পি আর পদ্ধতিতে হতে হবে:ফয়জুল করিম - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৭|

বাংলাদেশের নির্বাচন হয় পি আর পদ্ধতিতে হতে হবে:ফয়জুল করিম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরগুনা জেলার বামনা উপজেলায় ২৭/১০/২০২৫ তারিখ আজ সোমবার  বিকাল ৩ টায় ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী জনসভা  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই। আরো বক্তব্য রাখেন মুফতি মিজানুর রহমান কাশেমী  সভাপতি ইসলামী আন্দোলন  বাংলাদেশ বরগুনা জেলা শাখা।উক্ত সমাবেশে বক্তারা বলেন বর্তমান বাংলাদেশের নির্বাচন যদি হয় তাহলে পি আর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।অন্তবর্তী কালীন সরকার গঠনকালীন সময় দেওয়া কথা অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যারা পূর্বে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের জনগণকে খুন করেছে তাদের বিচার বাংলাদেশের জনগণের সামনে দৃশ্যমান হতে হবে।বক্তারা বলেন আগামী নির্বাচন পি আর পদ্ধতি ছাড়া কোনভাবেই মেনে নেওয়া হবে না। যদি নির্বাচন হতে হয় তাহলে নির্বাচনের পূর্বে যে সকল রাষ্ট্র সংস্কার করার কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল সেগুলো দৃশ্যমান হতে হবে।জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বাংলাদেশকে শান্তিময় ইসলামী রাষ্ট্র গঠন করে তোলার জন্য বাংলাদেশের জনগণকে  হাত পাখা মার্কায় ভোট দিতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com