1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে হামলা ও ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৪১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাউফলে হামলা ও ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪২ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে হামলা, মারধর ও ছিনতাইয়ের মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২২ জুন) পটুয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রধান আসামি ফাহাদ জামিন আবেদন করেন। তবে আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে বাউফল পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ফজলুল হক মৃধা নামে এক ব্যক্তি বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন।এজাহারে বাদীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সভাপতি দলবল নিয়ে বাদী, তার ভাই ও সহযোগীদের ওপর হামলা চালান। এ সময় তার দোকানের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ওই ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে মোট ৭ জনের নামে মামলা করা হয়।এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com