1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের লালু শাহ নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।অভিযোগ সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলার নাজিপুরের ধানদী গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি খেলতে বাইরে বের হলে চাচাতো নানা লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করেন।শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে নানা পালিয়ে যান। স্বজনরা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন নানা লালু শাহ।এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতারকৃত লালু শাহ সম্পর্কে শিশুটির চাচাতো নানা।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। এরপরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com