1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজাম উদ্দিন - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজাম উদ্দিন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বিএনপিকে ভালোবেসে প্রায় ১২ বছর ভাত না খাওয়া কর্মী নিজাম উদ্দিন (৬৫) মারা গেছেন। তিনি পণ করেছিলেন দল (বিএনপি) সরকার গঠন না করা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এভাবে ২০১৪ সালে ৩১ মে থেকে তিনি ভাত মুখে তোলেননি। সেই হিসেবে নিজাম উদ্দিন ভাত না খেয়ে আছেন ১১ বছর সাত মাস ১০ দিন।শুক্রবার (৯ জানায়ারি) রাত ৩টার দিকে মারা যান দলের নিবেদিতপ্রাণ এই কর্মী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।নিজাম উদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়।ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়েছিলেন নিজাম উদ্দিন। সে সময় তিনি প্রতিজ্ঞা করেন- বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত মুখে তুলবেন না।এর পর থেকেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত কলা, রুটি, চিঁড়াসহ শুকনা খাবার খেতেন।কখনো ভাত মুখে তোলেননি।নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ভাত খাওয়ানোর জন্য তার বাবাকে পরিবারের সদস্যরা বহুবার চেষ্টা করেছেন। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাবো। শেষ পর্যন্ত তিনি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলেন। পরিবারের ভাষ্য মতে, ২০২৫ সালের অক্টোবর মাসে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয় নিজাম উদ্দিনকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com