1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্ - জাগ্রত খবর - jagrata Khobor
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৬|

বিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়েছেন
জাগ্রত খবর::বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বৃহস্পতিবার (৬ আগস্ট) অপরাহ্নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।দায়িত্ব গ্রহণের পর তিনি বিএমপির ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় পুলিশের কার্যক্রম আরও গতিশীল, পেশাদার ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com