1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভারতে লাখ লাখ বছর আগের ফাইটোসর প্রজাতির জীবাশ্মের খোজ - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৩৬|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

ভারতে লাখ লাখ বছর আগের ফাইটোসর প্রজাতির জীবাশ্মের খোজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭০ বার পড়েছেন

জাগ্রত ডেস্ক::সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সালমের জেলায় একটি বিরল ফাইটোসর প্রজাতির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। গবেষকদের মতে, এই আধা-জলজ প্রাণীটি লাখ লাখ বছর আগে এখানে বসবাস করত এবং সম্ভবত এটি আধুনিক কুমিরের পূর্বপুরুষ। রাজ্যের জল বিভাগে কর্মরত সিনিয়র ভূতত্ত্ববিদ ড. নারায়ণদাস ইঙ্খিয়া এবং তার দল এই জীবাশ্ম আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন। তার দাবি, স্থানটিতে আরও জীবাশ্ম থাকতে পারে। যার মধ্যে বিবর্তনের আকর্ষণীয় ও ঐতিহাসিক তথ্য লুকায়িত আছে। ভূতত্ত্ববিদ সি. পি. রাজেন্দ্রন জানান, ফাইটোসর একটি আধা-জলজ প্রাণী, যা নদী এবং স্থল উভয় স্থানেই বাস করত। এটি পরবর্তীতে বিবর্তিত হয়ে বর্তমান সময়ের কুমিরে পরিণত হয়েছে।গত সপ্তাহে স্থানীয় গ্রামবাসীরা একটি হ্রদ খনন করার সময় প্রথম এই জীবাশ্মের সন্ধান পান। মাটির নিচে একটি বিশাল কঙ্কালের মতো কাঠামো দেখে তারা কর্তৃপক্ষকে খবর দেন। পরে প্রত্নতাত্ত্বিক গবেষকরা সেখানে খননকাজ শুরু করেন এবং কঙ্কালের পাশাপাশি একটি জীবাশ্মযুক্ত ডিমও খুঁজে পান, যা সম্ভবত এই সরীসৃপেরই ছিল।এই গবেষণার নেতৃত্বদানকারী জ্যেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ ভিএস পরিহার এনডিটিভি নিউজকে জানান, এই জীবাশ্মটি একটি মাঝারি আকারের ফাইটোসরের ইঙ্গিত দেয়, যা সম্ভবত লাখ লাখ বছর আগে এখানে একটি নদীর কাছে বাস করত এবং মাছ খেয়ে বেঁচে থাকত। রাজেন্দ্রন জানান, এটি সম্ভবত একটি অত্যন্ত দুর্লভ জীবাশ্ম, কারণ পৃথিবীতে এর আগে ফাইটোসরের খুব কম অংশই পাওয়া গেছে।এই আবিষ্কারটি বেশ গুরুত্বপূর্ণ হলেও অপ্রত্যাশিত নয়, কারণ ধারণা করা হয় এই অঞ্চলের একদিকে ছিল একটি নদী এবং অন্যদিকে ছিল সমুদ্র। ইঙ্খিয়া বলেন, জয়সালমের একটি ভূতাত্ত্বিক অংশ, যা লাঠি ফর্মেশন নামে পরিচিত এবং জুরাসিক যুগে এখানে ডাইনোসরদের বিচরণ ছিল।এর আগে ২০২৩ সালে, ইঙ্খিয়া জয়সালমেরে একটি ডাইনোসরের জীবাশ্মযুক্ত ডিম খুঁজে পেয়েছিলেন। ২০১৮ সালে, ভারতীয় ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা এখানকার মাটি খুঁড়ে সবচেয়ে প্রাচীন তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com