1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মসজিদের ভেতর নামাজরত যুবককে ছুরিকাঘাত - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

মসজিদের ভেতর নামাজরত যুবককে ছুরিকাঘাত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতর এশার নামাজরত অবস্থায় সায়মন নামের এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এ ঘটনা ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী। স্থানীয়রা জানান, অভিযুক্ত সুমন শংকুচাইল গ্রামের কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। সে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।আহতের ভাই সজীব বলেন, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন (২৬) আমার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে ভাই টাকা পরিশোধের অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ঘটনার সময় মসজিদে উপস্থিত ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ ওই হামলার ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com